• আদিল সালেহী

    আদিল সালেহী

    আদিল সালেহি একজন লেখক, অনুবাদক ও পন্ডিত ব্যক্তি । তিনি ইসলাম সম্পর্কে অনেক বই ইংরেজি ভাষায় লিখেছেন এবং অন্য ভাষা থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন । এক সময় তিনি মার্কফিল্ড ইনস্টিটিউট অফ হাইয়ার স্টাডিজ-এ শিক্ষকতা করেন। তাঁর পেশাগত কর্মজীবন শুরু হয় সিরিয়ান রেডিও ও বিবিসি আরাবিক সার্ভিসে। তিনি আরবি দৈনিক পত্রিকা আল-শারক আলাওসাত এবং সাপ্তাহিক…

  • আহমদ বস্‌সাম সায়ী

    আহমদ বস্‌সাম সায়ী

    ১৯৪১ সালে সিরিয়ার লাটাকিয়ায় আহমদ বাসসাম সায়ী জন্মগ্রহণ করেন। তিনি সিরিয়ার দামাস্ক ইউনিভার্সিটি থেকে আরবী সাহিত্যে স্নাতক এবং মিশরের কায়রো বিশ্ববিদ্যালয় হতে আধুনিক আরবী কাব্য বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচ ডি ডিগ্রি অর্জন করেন। তিনি সিরিয়ার তিসরিন বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রধান ছিলেন এবং যুক্তরাজ্য ও আরবদেশ সমূহের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেন। ১৯৯০ সালে উচ্চতর গবেষণার জন্য্য…

  • ড. এম উমর চাপরা

    ড. এম উমর চাপরা

    ড. এম উমর চাপরা প্রখ্যাত অর্থনীতিবিদ ও নিষ্ঠাবান ইসলামী স্কলার। ইসলামী উন্নয়ন ব্যাংকের ইসলামী গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (আরটিআই)-এর গবেষণা উপদেষ্টা। ১৯৬৫ সালের জুলাই থেকে বর্তমানে তিনি রিয়াদস্থ সউদী এরাবিয়ান মনিটারী এজেন্সীতে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি শিক্ষকতা ও গবেষণা ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি আমেরিকার ইউনিভার্সিটি অব উইসকনসিন (প্লেট…

  • আবদেলওহাব এম এলমেসিরি

    আবদেলওহাব এম এলমেসিরি

    ১৯৩৮ খ্রিষ্টাব্দে মিশরের দামানহুর সিটিতে জন্মগ্রহণ করেন ১৯৫৯ সালে তিনি মিশরের আলেক্সান্দ্রিয়া ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক, ১৯৬৪ সালে কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর এবং একই বিষয়ে ১৯৬৯ সালে Rutgers University (The State University of New jersey) থেকে পিএইচডি করেন। ড. আবদেলওয়াহাব এম. এলমেসিরি কায়রোর আইন শামস ইউনিভার্সিটির ইংরেজি ও আমেরিকান সাহিত্যের ইমেরিটাস অধ্যাপক…

  • ড. ওসমান আলি

    ড. ওসমান আলি

    ড. ওসমান আলি মিডল ইস্টার্ন স্টাডিজের একজন কানাডিয়ান অধ্যাপক। তিনি মধ্যপ্রাচ্যের ইতিহাস ও রাজনীতি নিয়ে ব্যাপকভাবে লিখেছেন। তিনি টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং ইউনিভার্সিটি অব গুয়েলফ, কানাডা থেকে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ড. আলি ১৯৯৪-৯৮ সাল পর্যন্ত টরন্টো’র ইউনিভার্সিটি অব রায়ারসেন এর ইতিহাস ও সভ্যতা বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। তিনি বর্তমানে ইরাকের ইরবিলে…

  • ড. আহমেদ ঈসা

    ড. আহমেদ ঈসা

    ড. আহমেদ ঈসা ১৯৬৭ থেকে ১৯৯১ সাল পর্যন্ত রেনো’র ইউনিভার্সিটি অব নেভাডা এর অধ্যাপক হিসেবে বহুসংস্কৃতি সাহিত্য এবং সৃজনশীল লেখা পাঠদান করতেন। তিনি আফ্রিকান ও মধ্যপ্রাচ্য সাহিত্য বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত ছিলেন। ভারতে জন্মগ্রহণকারী ড. ঈসা দক্ষিণ আফ্রিকার পিটারমারিটজবার্গ ও ডারবানে শৈশবের বছরগুলি কাটিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকায় প্রবল বর্ণবাদী পরিবেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা তাকে সৃজনশীল লেখালেখির জন্য…

  • ক্যাথরিন বুলক

    ক্যাথরিন বুলক

    ক্যাথরিন বুলক একজন লেখক, শিক্ষক, প্রকাশক ও মা। ১৯৯৯ সালে তিনি মিসিসাগায় ইউনিভার্সিটি অব টরন্টো থেকে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি লাভ করেন। কানাডা’র টরন্টো ও যুক্তরাষ্ট্র’র ক্যালিফোর্নিয়াতে তিনি ইসলামিক সভ্যতা ও রাজনীতি বিষয়ে শিক্ষাদান করেন। ড. বুলক ১৯৯৪ সালে ইসলাম গ্রহণ করেন । তিনি আমেরিকান জার্নাল অব ইসলামিক সোশ্যাল সায়েন্সেস (এজেআইএসএস) এর সম্পাদক এবং অ্যাসোসিয়েশন অব মুসলিম…

  • ড. শারমিন ইসলাম মাহমুদ

    ড. শারমিন ইসলাম মাহমুদ

    ড. শারমিন ইসলাম মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। তিনি বিএ অনার্স পরীক্ষায়ও প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। এ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তিনি বিশ্ববিদ্যালয় থেকে দুটো স্বর্ণপদক লাভ করেন। তিনি ইউনিভার্সিটি অব সাইন্স মালয়েশিয়া থেকে মেডিকেল এথিক্স বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ-এ সহযোগী…

  • ইসরাত জাহান

    ইসরাত জাহান

    ইসরাত জাহান এর জন্ম গাজীপুর জেলার কালিগঞ্জ থানার খৈকড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি অর্জন করেন। সাভার মডেল কলেজে পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রভাষক। পরিবার ডটনেট নামক পরিবার বিষয়ক একটি অনলাইন ম্যাগাজিন এর নির্বাহী সম্পাদক। তিনি বাংলাদেশ২৪অনলাইনে সাবএডিটর হিসেবে কাজ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুইজন কন্যা সন্তানের জননী।…

  •  ফাতেমা মাহফুজ

     ফাতেমা মাহফুজ

    ফাতেমা মাহফুজ একজন প্রগতিশীল লেখিকা ও সমাজচিন্তক। পুরান ঢাকার নবাব কাটরায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। তিনি ঐতিহ্যবাহী বিদ্যালয় আনোয়ারা বেগম মুসলিম উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এস. এস. সি. এবং ঢাকা সিটি কলেজ থেকে এইচ. এস. সি.’র গন্ডি পেরিয়ে ইডেন মহিলা কলেজ থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। নির্বাচিত একটি বিষয়…